FAQ
সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলো
Chapter কেনা
কী কেনা যায়?
প্রতিটা chapter তার নিজের পেজ থেকে আলাদা কেনা যায়। কোনো course পুরোটা একসাথে বিক্রি হলে তার দাম course পেজে দেখানো থাকে।
কীভাবে কিনব?
Chapter পেজে package বেছে Buy চাপুন। Log in করা না থাকলে আগে Sign up বা Log in করে নিন। Checkout পেজে দাম, coupon আর payment-এর সব ধাপ দেখানো থাকে।
একসাথে কয়েকটা chapter কিনতে পারব?
পারবেন। প্রতিটার Add to cart চাপুন, তারপর Cart থেকে Checkout। Cart-এ ১০টা পর্যন্ত রাখা যায়, আর সবগুলোর টাকা একবারে একটা payment-এ পাঠানো যায়।
কেনার আগে chapter-এ কী আছে দেখতে পারব?
পারবেন। Chapter পেজে প্রথম কয়েকটা section-এর সব lesson দেখা যায়, সাথে পুরো chapter-এ কয়টা video, quiz আর lab আছে আর মোট কত মিনিটের video। বাকি section-গুলো তালা দেওয়া থাকে; সেগুলোর lesson কেনার পর খোলে।
Free-তে কিছু দেখা যায়?
যায়। প্রতিটা chapter-এ একটা video আর একটা lab free: chapter পেজে সেগুলোর পাশে Preview বাটন থাকে। দেখতে শুধু একটা free account-এ Log in করতে হয়। পেজের উপরের video দেখতে account-ও লাগে না।
Coupon code কোথায় দেব?
Checkout বা Cart পেজের Coupon box-এ code লিখে Apply চাপুন; দাম কমলে সাথে সাথে দেখাবে। এক order-এ একটাই coupon চলে, আর একটা coupon একজন একবারই ব্যবহার করতে পারেন। Cart-এ coupon বসে সেই chapter-এ, যেখানে সবচেয়ে বেশি কমে। Add quiz & lab-এ coupon চলে না।
Package: Video only আর Video + Quiz + Lab
Video only আর Video + Quiz + Lab-এর পার্থক্য কী?
Video only-তে chapter-এর সব video দেখা যায়। Video + Quiz + Lab-এ video-র সাথে quiz আর interactive lab-ও খোলে। কোন chapter-এ কয়টা quiz আর lab আছে, তা তার পেজে লেখা থাকে।
Video only কিনে পরে Quiz আর Lab নিতে পারব?
পারবেন, মেয়াদ চলাকালীন। My Library-তে সেই card-এর Add quiz & lab চাপুন। শুধু দুই package-এর এখনকার দামের পার্থক্যটুকু দিতে হয়। মেয়াদ বাড়ে না: আগের শেষ তারিখই থাকে।
Quiz কীভাবে দেওয়া যায়?
Quiz lesson-এ একবারে একটা করে প্রশ্ন আসে। প্রতিটা উত্তর check করে সঠিক উত্তর আর তার ব্যাখ্যা দেখতে পারেন। শেষে Submit করলে score দেখাবে। যতবার খুশি আবার দেওয়া যায়; আপনার সবচেয়ে ভালো score আর শেষ score দুটোই রাখা হয়।
Lab কী? কীভাবে খুলব?
Lab হলো browser-এ চলা interactive পেজ, যেখানে video-তে যা শিখলেন তা নিজে হাতে করে দেখা যায়। Lab lesson-এ Open lab চাপলে নতুন tab-এ খোলে; কোনো app install লাগে না। Lab শেষ করে lesson পেজে Mark as done চাপলে সেটা আপনার progress-এ গোনা হয়। এটা আর ফেরানো যায় না, তাই lab শেষ করে তারপর চাপুন।
মেয়াদ: 730 দিন
কেনার পর কতদিন দেখতে পারব?
Payment approve হওয়ার সময় থেকে ৭৩০ দিন (730 days, প্রায় ২ বছর)। এই সময়ে যতবার খুশি দেখতে পারবেন। এটা lifetime access নয়। কবে মেয়াদ শেষ হবে তা My Library-তে card-এ লেখা থাকে।
মেয়াদ শেষ হলে কী হবে?
সেই chapter-এর video, quiz আর lab আর খুলবে না। আপনার progress মুছে যায় না। শেষ হওয়ার ৩০ দিন আর ৭ দিন আগে email-এ মনে করিয়ে দেওয়া হয়। শেষ হওয়ার পর ৩০ দিন My Library-তে card-টা Expired লেখা নিয়ে থাকে।
মেয়াদ বাড়ানো যায়?
যায়। একই chapter একই package-এ আবার কিনলে আরও ৭৩০ দিন যোগ হয়: মেয়াদ বাকি থাকলে আগের শেষ তারিখের পর থেকে, শেষ হয়ে গেলে নতুন payment approve হওয়ার সময় থেকে। মেয়াদ শেষের ৩০ দিন আগে থেকে My Library-তে Extend access বাটন দেখা যায়।
কেনার পর chapter বিক্রি বন্ধ হলে আমার access কি থাকবে?
থাকবে। যারা কিনেছেন, তারা মেয়াদ শেষ হওয়া পর্যন্ত My Library থেকে দেখতে পারবেন।
Payment
কীভাবে payment করব?
১. Checkout পেজে Rocket বা bKash বেছে নিন। পেজে number, ঠিক কত টাকা পাঠাতে হবে আর order number দেখাবে। ২. Rocket (app বা *322#) বা bKash (app বা *247#) থেকে সেই number-এ Send Money করুন, হুবহু সেই amount; reference-এ order number লিখুন। Send Money-র charge আপনার, amount-এর বাইরে। ৩. Checkout পেজে ফিরে TrxID দিয়ে Submit payment চাপুন। Rocket বা bKash-এ screenshot দেওয়া ঐচ্ছিক; bank transfer-এ payment-এর screenshot (JPG, PNG বা WebP, ৫ MB পর্যন্ত) লাগবে। Submit করার পর "Payment received" email পাবেন। Approve হলে receipt email পাবেন আর access চালু হবে।
কোন কোন উপায়ে payment করা যায়?
এখন DBBL Rocket আর bKash-এর Send Money নেওয়া হয়। Nagad বা card দিয়ে payment নেওয়া হয় না।
Payment যাচাই হতে কতক্ষণ লাগে?
প্রতিটা payment আমরা হাতে মিলিয়ে দেখি: আপনার TrxID, টাকার পরিমাণ আর reference-এ order number। সাধারণত ২ কর্মদিবসের মধ্যে যাচাই করা হয়, তবে কখনো কখনো এর বেশি সময় লাগতে পারে। Approve হলে receipt email আসবে আর My Library-তে chapter খুলে যাবে।
Order কতক্ষণ খোলা থাকে?
Order তৈরির পর ৪৮ ঘণ্টা। এর মধ্যে payment submit না করলে order বাতিল হয়ে যায়; তখন নতুন order করুন। শেষ সময়টা Checkout পেজে লেখা থাকে। Order তৈরির সময়ের দামই থাকে, পরে offer শেষ হলেও বদলায় না। একসাথে ৫টার বেশি payment খোলা রাখা যায় না (Cart-এর একটা payment একটাই গোনা হয়)।
Payment reject হলে কী করব?
Reject হলে email-এ কারণ লেখা থাকবে (যেমন amount মেলেনি, TrxID পাওয়া যায়নি, screenshot পরিষ্কার নয়)। নতুন order করে সঠিক তথ্য দিয়ে আবার submit করুন; একই TrxID আবার দেওয়া যায়। বুঝতে না পারলে Support-এ order number দিয়ে লিখুন।
ভুল amount পাঠিয়ে ফেলেছি বা reference-এ order number দিতে ভুলে গেছি।
Support-এ topic Payment বেছে order number, TrxID আর কখন পাঠিয়েছেন লিখে জানান। আমরা মিলিয়ে দেখে email-এ জানাব।
Receipt কোথায় পাব?
Payment approve হলে receipt email-এ যায়। Account পেজের Orders-এ প্রতিটা order-এর Receipt আর অবস্থাও দেখা যায়।
Refund
Refund পাওয়া যায়?
না। কেনার পর টাকা ফেরত দেওয়া হয় না। তাই কেনার আগে chapter পেজের Preview দেওয়া free video আর lab দেখে নিন, আর কোন package-এ কী আছে মিলিয়ে নিন।
Device আর account
কোন device-এ দেখা যায়?
Phone, tablet বা computer-এর browser-এ। কোনো app install লাগে না। Video দেখতে internet লাগবে; video download করে offline দেখার ব্যবস্থা নেই।
একসাথে কয়টা device-এ দেখতে পারব?
এক সময়ে একটা। নতুন device-এ Log in করলে আগের device আপনা থেকে log out হয়ে যায়, আর সেখানে লেখা আসে "এই account অন্য device-এ login করা হয়েছে"। Device-এর কোনো সীমা নেই: যখন যে device-এ Log in করবেন, সেটাতেই চলবে।
নিজের account কি বন্ধুর সাথে share করা যাবে?
না। Account শুধু আপনার নিজের ব্যবহারের জন্য (Terms দেখুন); share করলে account বন্ধ করে দেওয়া হতে পারে। তাছাড়া একজন Log in করলে অন্যজন log out হয়ে যাবেন।
নতুন phone কিনলে কী করব?
নতুন phone-এর browser-এ শুধু Log in করুন। আপনার কেনা chapter আর progress সব account-এ থাকে।
Sign up-এর code আসছে না।
Email ঠিক লিখেছেন কিনা দেখুন, আর Spam বা Promotions folder খুঁজুন। ৪৫ সেকেন্ড পর Resend চাপা যায়। Code ১০ মিনিট চলে।
Password ভুলে গেলে?
Log in পেজের Forgot password-এ account-এর email দিন। ৬ সংখ্যার একটা code যাবে (১০ মিনিট চলে)। Code দিয়ে নতুন password দিন, তারপর নতুন password-এ Log in করুন। Password বদলালে সব device থেকে log out হয়ে যায়।
Log in করতে গেলে locked দেখাচ্ছে।
পরপর ৫ বার ভুল password দিলে ১০ মিনিট সেই email-এ Log in বন্ধ থাকে। ১০ মিনিট পর আবার চেষ্টা করুন; password মনে না থাকলে Forgot password ব্যবহার করুন।
Email বা নাম বদলানো যায়?
Account-এর email বদলানো যায় না। নাম, phone, class আর জন্মতারিখ Account পেজের Profile থেকে বদলানো যায়। ভুল email দিয়ে account খুলে থাকলে Support-এ লিখুন।
জন্মতারিখ কেন চাওয়া হয়?
কোন বয়সের শিক্ষার্থীরা munmud ব্যবহার করছে বুঝতে, আর নতুন কোর্সের খবর কার কাজে লাগবে তা বাছতে। বিস্তারিত Privacy পেজে।
নতুন কোর্সের খবর email-এ পেতে বা বন্ধ করতে চাই।
Account পেজের Profile-এ "নতুন কোর্স এলে আমাকে email-এ জানাও" টিক দিয়ে Save করুন; বন্ধ করতে টিক তুলে Save করুন। এই email-গুলোর নিচের Unsubscribe link-এ চাপলেও বন্ধ হয়। Code, receipt, payment, মেয়াদ শেষের reminder আর Support-এর উত্তরের মতো email-গুলো আপনার account আর কেনাকাটার, তাই এগুলো সবসময় আসবে।
Support
সমস্যা হলে কোথায় জানাব?
Support পেজের form-এ topic বেছে লিখুন; order-এর ব্যাপার হলে order number আর দরকার হলে screenshot দিন। একটা ticket number পাবেন (যেমন T-0081)। উত্তর আসবে আপনার email-এ, ৭ দিনের মধ্যে। কোনো lesson-এ সমস্যা হলে সেই lesson-এর Report a problem চাপুন।
Video চলছে না।
Internet connection দেখুন, পেজ reload করুন বা অন্য browser-এ চেষ্টা করুন। অন্য device-এ একই account-এ Log in করা হলে এই device log out হয়ে যায়; তখন আবার Log in করুন। তারপরও না চললে lesson-এর Report a problem চাপুন।
কিছু পাওয়া যায়নি। অন্য কিছু লিখে খুঁজুন।