About us
শেখা হোক আরো সহজ
আমরা কারা
munmud বানিয়েছে একদল জাপানি developer। শুরুটা একটা সহজ ভাবনা থেকে: কঠিন টপিক মুখস্থ না করে চোখের সামনে ঘটতে দেখলে সেটা বোঝা যায়, আর মনেও থাকে। বাংলাদেশের শিক্ষার্থীরা যেন নিজের ভাষায়, নিজের গতিতে সেভাবে শিখতে পারে, সেজন্যই munmud। তাই আমাদের প্রতিটা lesson animation দিয়ে বানানো। একটা HTML tag কীভাবে web page গড়ে, C program-এর loop কীভাবে ঘোরে, database-এর দুটো table কীভাবে একটার সাথে আরেকটা জোড়া লাগে: সব ধাপে ধাপে ছবিতে দেখা যায়। Video-র পরে quiz-এ নিজেকে যাচাই করা যায়, আর lab-এ নিজে হাতে করে দেখা যায়। আমাদের কোর্স বাংলায়। শুরু হয়েছে HSC ICT দিয়ে, আর ধীরে ধীরে আরও কোর্স যোগ হবে। পুরো course বা শুধু দরকারি chapter, যেটা লাগে সেটাই কিনুন, আর ৭৩০ দিন ধরে যতবার খুশি দেখুন।
কীভাবে পড়াই
- Animation videoকঠিন টপিক ছবি আর animation-এ, ধাপে ধাপে বোঝানো, বাংলায়।
- Quizএকটা একটা প্রশ্নে নিজেকে যাচাই, প্রতিটা উত্তরের ব্যাখ্যাসহ; যতবার খুশি আবার দেওয়া যায়।
- LabBrowser-এই নিজে হাতে করে দেখা: video-তে যা শিখলেন, lab-এ সেটা চালিয়ে দেখুন।